News Flash

  • Home
  • দিনের খবর
  • তিলোত্তমায় কনকনে ঠান্ডা দূরেই, পারদ-পতনের পূর্বাভাস নতুন বছরের শুরুতেই
Image

তিলোত্তমায় কনকনে ঠান্ডা দূরেই, পারদ-পতনের পূর্বাভাস নতুন বছরের শুরুতেই

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি.স.): আপাতত কনকনে শীতের আমেজ উপভোগ করতে পারবে না কলকাতা তথা লাগোয়া জেলাগুলি। এ বছরের শেষ পর্যন্ত অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত পারদ-পতনের তেমন কোনও পূর্বাভাস নেই। তবে, ১ জানুয়ারির পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ১ জানুয়ারির পর থেকে কয়েকদিনে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিমী বাতাসের কোনও আগমণ এখন হচ্ছে না। তাছাড়া একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়; উত্তুরে হাওয়ার ঠিকভাবে ঢুকতে পারছে না। সেই কারণেই তাপমাত্রা কমছে না, বরং স্বাভাবিকের ওপরেই রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। তবে, ১ জানুয়ারির পর উত্তুরে হাওয়া ঢুকলেই তাপমাত্রা কমবে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই। তবে, কলকাতায় শীত অনুভূত না হলেও, গ্রাম বাংলায় ভোরে ও রাতের দিকে হালকা ঠান্ডা মালুম হচ্ছে। শীত ভালোই টের পাওয়া যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

Releated Posts

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

জ্বালানির দামে ধাক্কা: দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গের ভোটার তালিকা সংশোধন: বাদ পড়তে পারে প্রায় ৯১ লক্ষ নাম

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারিক যাচাই পর্ব শেষ হওয়ার পর প্রায় ৯১…

ByByNews Desk Apr 7, 2026

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top