News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইডি-র চার্জশিটে এবার প্রিয়াঙ্কার নাম; সরব কংগ্রেস, মুখ খুলল এএপি
Image

ইডি-র চার্জশিটে এবার প্রিয়াঙ্কার নাম; সরব কংগ্রেস, মুখ খুলল এএপি

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর পিএমএলএ মামলায় এবার চার্জশিটে নাম অন্তর্ভুক্ত হল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। ইডি সূত্রের খবর, ২০০৯-এ অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির সঙ্গে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা একটি ‘বেনামি’ সম্পত্তি কিনেছিলেন লন্ডনে। সেই মামলাতেই চার্জশিটে নাম উল্লিখিত হয়েছে প্রিয়াঙ্কার। তবে চার্জশিটে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কন্যাকে ‘অভিযুক্ত’ করা হয়নি।

এ বিষয়ে কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, “নির্বাচনের আগে তাঁরা আর কী কী করবে দেখুন, এটা তো শুরুমাত্র। এই প্রথম নয়, নির্বাচন ঘনিয়ে এলে তাঁরা এমন ষড়যন্ত্র করে, তাঁদের ষড়যন্ত্র করতে দিন।” আবার আম আদমি পার্টির নেত্রী তথা দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর বলেছেন, “আমরা দেখছি ইডি ক্রমাগত বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং আমাদের নেতারা কারাগারে। ‘নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী’ আইনটি বিরোধীদের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে ‘নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ’ আইনটি সমগ্র দেশে প্রযোজ্য।”

Releated Posts

খাড়গের ‘বিষধর সাপ’ মন্তব্যে পাল্টা আক্রমণ শাহের, ভোটে জবাব দেবে জনতা: অমিত শাহ

গুয়াহাটি/নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘বিষধর সাপ’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top