News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্টের সময় খারাপ যাচ্ছে, উপলব্ধি মানিক সরকারের
Image

কমিউনিস্টের সময় খারাপ যাচ্ছে, উপলব্ধি মানিক সরকারের

আগরতলা, ২৭ ডিসেম্বর : দীর্ঘসময় রাজনৈতিক লড়াই শেষে সম্ভবত এখন হতাশা থেকেই মানিক সরকার উপলব্ধি করেছেন, কমিউনিস্টের সময় খারাপ যাচ্ছে। তাঁর দাবি, কমিউনিস্টের ওপর আক্রমণ আসছে। কিন্তু তিনি বিশ্বাস করেন, দল একদিন ঠিকই ঘুরে দাঁড়াবে। জনশিক্ষা দিবস উপলক্ষে আগরতলা টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে অকপটে একথা বলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মেরুদণ্ডের ভূমিকা নিয়েছে গণমুক্তি পরিষদ। কমিউনিস্টের জাত ধর্ম নেই।

এদিন তিনি হতাশার সুরে বলেন, কমিউনিস্টের সময় খারাপ যাচ্ছে। এখন কমিউনিস্ট পার্টির ওপর আক্রমণ আসছে। কিন্তু রাজনীতিতে জয় পরাজয় লেগেই আছে। তাতে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। দল একদিন ঠিকই ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

তাঁর কটাক্ষ, সারা দেশে ধর্মের নামে বিভাজন তৈরী করার চেষ্টা করছে আরএসএস পরিচালিত বিজেপি সরকার। বিজেপির তিনটি প্রধান শত্রু কমিউনিস্ট, মুসলমান ও খ্রিস্টান। বর্তমানে বিজেপি দলের লোক না হলে কাজের সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। শ্রেণী বিভক্ত সমাজে রাজ্য শোষকদের হাতে থাকে। সেখানে বিচার ব্যবস্থা থেকে শিক্ষা সংস্কৃতির কোনোটাই নিরপেক্ষ হয়না।

এদিন তিনি তিপ্রা মথাকে নিশানা করে বলেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের বিষয় নিয়ে তিপ্রা মথার কর্মীরা কোনো ব্যাখ্যা দিতে পারেননা। তাঁদের এই শ্লোগান যৌক্তিকতা নেই। রাজ্যের যুবক যুবতীরা তাঁদের গ্রেটার তিপ্রাল্যান্ডের শ্লোগানে বিভ্রান্ত হচ্ছেন।

Releated Posts

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় পুলিশ মহানির্দেশকের বৈঠক

আগরতলা, ৩ এপ্রিল: পাহাড়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোমতী জেলায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top