News Flash

  • Home
  • বিনোদন
  • ৫৮-তম জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসলেন ভাইজান, অর্পিতার মেয়ের সঙ্গে কাটালেন খুশির সময়
Image

৫৮-তম জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসলেন ভাইজান, অর্পিতার মেয়ের সঙ্গে কাটালেন খুশির সময়

মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স.) : অভিনেতা সলমন খানের বুধবার ৫৮-তম জন্মদিন। তিনি মঙ্গলবার রাতে বোন অর্পিতার মেয়ের সঙ্গে তাঁর জন্মদিন পালন করেন। অভিনেতার বোন অর্পিতা খানের মেয়ে আয়াতেরও বুধবার জন্মদিন। জানা গিয়েছে, খান পরিবার সলমন এবং আয়াতের জন্মদিনটি দারুণ আড়ম্বরের সঙ্গে পালন করেছেন। সেলিব্রেশনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও-তে দু’জনকে মিলে কেক কাটতে দেখা গিয়েছে। এছাড়াও এই ভিডিও-তে দেখা গেছে আয়ুষ, অর্পিতা, আরবাজ খান, হেলেন, আলভিরা খান অগ্নিহোত্রী, ইউলিয়া ভান্তুর, সলমনের দেহরক্ষী শেরা এবং অন্যান্য বন্ধুদের।

প্রতি বছর সলমন ও আয়াতের জন্মদিনটি বেশ আড়ম্বরে পালিত হয়। তারই এক ঝলক দেখা গেছে এই ভিডিওতে। সলমনের জন্মদিনের পার্টিতে তাঁর বিশেষ বন্ধু ববি দেওলকেও দেখা গিয়েছিল। সলমনের সঙ্গে একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ববি। তিনি ক্যাপশনে লিখেছেন ‘হ্যাপি আই লাভ ইউ’। সলমন খানের একটি সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। তার নাম ‘টাইগার-৩’। ছবিটি সন্তোষজনক ব্যবসা করেছে। সলমনের আগামী ছবি ‘দ্য বুল’, ‘প্রেম কি শাদি’, ‘টাইগার বনাম পাঠান’, ‘দাবাং-৪’। এই ছবিগুলি মুক্তি পেতে চলেছে।

Releated Posts

রাজ্যসভা নির্বাচনে উত্তরাখণ্ডে দীনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ২০২৬ সালের রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনে উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক…

ByByNews Desk Oct 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top