সেঞ্চুরিয়ন, ২৬ ডিসেম্বর (হি.স.): এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল মোট ১৬ টি বক্সিং ডে টেস্টে খেলতে নেমেছে। প্রথমবার ১৯৮৫ সালে। আর শেষ বার ২০২১ সালে বক্সিং ডে’তে টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া।
একনজরে বক্সিং ডে টেস্টে ভারতীয় দল:
১৯৮৫ সালে প্রথমবার ভারত বক্সিং ডে টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া বিরুদ্ধে। সেই ম্যাচটি ড্র হয়েছিল।
১৯৯১ সালে বক্সিং ডে টেস্টে ভারতের দ্বিতীয় বার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়াই। এবার অজিরা আট উইকেটে জয় পায়।
১৯৯২ সালে ভারত বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। ৯ উইকেটে সেই ম্যাচ জেতে প্রোটিয়া বাহিনী।
১৯৯৬ সালে চতুর্থবার বক্সিং ডে টেস্টে খেলতে নামে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৩২৮ রানে জেতে প্রোটিয়ারা।
১৯৯৮ সালে কিউয়িদের বিরুদ্ধে ভারত বক্সিং টেস্ট খেলতে নামে। সেবার চার উইকেটে জেতে নিউজিল্যান্ড।
১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। ১৮০ রানে জিতেছিল অজিরা।
২০০৩ সালে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া ফের ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারতের বিরুদ্ধে।
২০০৬ সালে বক্সিং ডে টেস্টে ভারতকে ১৭৪ রানে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
২০০৭ সালে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া ৩৩৭ রানের বিশাল ব্যবধানে জয় পায়।
২০১০ সালে বক্সিং ডে টেস্টে নিজেদের অভিষেকের ২৫ বছর পর প্রথমবার জয়ের স্বাদ পায় ভারত। ৮৭ রানে প্রোটিয়া বাহিনীকে হারায় তারা।
২০১১ সালে বক্সিং ডে টেস্টে অজিরা ১২২ রানে জয় পায়।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্টে ১০ উইকেটে হারায় ভারতকে।
২০১৪ সালে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে ম্যাচ ড্র হয়েছিল।
২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
২০২০ সালেও বক্সিং ডে টেস্টে অজিদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারত।
শেষবার ২০২১ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে ১১৩ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
অর্থাৎ এখন পর্যন্ত ১৬ বার বক্সিং ডে টেস্ট খেলতে নেমে মাত্র ৪ বার জয় পেয়েছে ভারতীয় দল। এরমধ্যে শেষ তিনবারই জয় এসেছে টানা। এবারও কি রোহিতের নেতৃত্বে ভারত পারবে বক্সিং ডে’তে দক্ষিণ আফ্রিকাকে হারাতে?

