News Flash

  • Home
  • দেশ
  • Kolkata : ক্রিসমাস ইভে মদের ফোয়ারা ছুটিয়ে আইন ভেঙে গ্রেফতার মোট ৩২৫ জন
Image

Kolkata : ক্রিসমাস ইভে মদের ফোয়ারা ছুটিয়ে আইন ভেঙে গ্রেফতার মোট ৩২৫ জন

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : রবিবার বড়দিনের আগের রাতে কলকাতার রাস্তায় উপচে পড়েছিল ভিড়। গিজগিজ করছিল মানুষের ঢল। রাতভর চলেছে দেদার হুল্লোড়। উৎসবের মেজাজে যখন মশগুল রাতের কলকাতা, তখন বেলেল্লাপনার ছবিও ধরা পড়েছে বিভিন্ন জায়গায়। গতরাতে কলকাতা পুলিশের বিভিন্ন থানা চত্বর থেকে মোট ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার এমনিতেই ছুটির দিন। তার উপর সোমবারও অনেক অফিস-কাছারিতে বড়দিনের ছুটি। এসবের মধ্যে অনেকেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন রাতের শহরে। মদ খেয়ে বেলেল্লাপনা করতে করতে গাড়ি চালাতে গিয়েও পুলিশের খপ্পরে পড়েছে অনেকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ৮৯ জনের জরিমানা করেছে ট্র্যাফিক পুলিশ।বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর অবৈধ মদ। প্রায় সাড়ে ৪১ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু তাই নয়, বেপরোয়া গাড়ি চালিয়ে ফ্যাসাদে পড়েছে আরও অনেক চালকই। দ্রুত গতিতে বিপজ্জনকভাবে গাড়ি ছুটিয়ে ৯৩ জনের জরিমানা হয়েছে। সবথেকে বেশি জরিমানা হয়েছে বিনা হেলমেটে বাইক চালিয়ে। ১৩১ জন বাইক চালককে জরিমানা করা হয়েছে হেলমেট না পরে থাকার জন্য। বড়দিনের আগের রাতে ফুর্তি করতে গিয়ে অনেক বাইক-স্কুটিতে তিনজনকেও দেখা গিয়েছে। পিছনে দু’জন বসিয়ে বাইক-স্কুটি চালাতে গিয়েও মোটা টাকার খেসারত দিতে হয়েছে ৮৪ জনকে। সব মিলিয়ে কলকাতা শহরে গতরাতে ৪৫৯ জনকে ট্র্যাফিক আইন ভাঙার জন্য জরিমানা করা হয়েছে।
বড়দিনের উৎসবের মেজাজে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগেভাগে সজাগ কলকাতা পুলিশ। শহরের রাস্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। কড়া নজরদারি চালাচ্ছে ট্র্যাফিক পুলিশও। আজও পার্ক স্ট্রিট থেকে শুরু করে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমেছে। গতকালের মতো আজও সব দিকে সজাগ দৃষ্টি রাখছে পুলিশ প্রশাসন।

Releated Posts

নয়ডায় কম মজুরির প্রতিবাদে উত্তাল শ্রমিক বিক্ষোভ, পরিস্থিতি সহিংস

নয়ডা, ১৩ এপ্রিল (আইএএনএস): কম মজুরি এবং বেতন বৃদ্ধির দাবিতে সোমবার উত্তরপ্রদেশের নয়ডায় ব্যাপক শ্রমিক বিক্ষোভ সহিংস রূপ…

ByByNews Desk Apr 13, 2026

মথুরা নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজের খোঁজে তল্লাশি জারি

মথুরা, ১৩ এপ্রিল(আইএএনএস): মথুরা-র নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যমুনা নদী থেকে আরও দুই নিখোঁজের দেহ…

ByByNews Desk Apr 13, 2026

নকশাল চক্রান্ত ভেস্তে দিল বাহিনী, ছত্তীসগড়-ওড়িশা সীমান্তে উদ্ধার বিস্ফোরক ও আইইডি সামগ্রী

রায়পুর/নুয়াপাড়া, ১৩ এপ্রিল (আইএএনএস) : বামপন্থী উগ্রবাদ দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তীসগড়-ওড়িশা সীমান্ত সংলগ্ন ঘন জঙ্গল…

ByByNews Desk Apr 13, 2026

আন্তঃরাজ্য মাদকচক্রে বড়সড় ধরপাকড়, নাগপুরে ২১০ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। একটি আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্র ভেঙে ২১০ কেজি…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top