আখাউড়া চেকপোস্ট পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২৩ ডিসেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি আজ বিকেলে আখাউড়া চেকপোস্ট পরিদর্শন করেন। আখাউড়া চেকপোস্টে রাজ্যপালকে স্বাগত জানান বিএসএফ’র ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি রাম কৃপাল সিং। আখাউড়া চেকপোস্ট পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন রাজ্যপাল পত্নি এন রেনুকা ও অন্যান্য নিকট আত্মীয়গণ। রাজ্যপাল সহ তার নিকট আত্মীয়গণ আখাউড়া চেকপোস্টে বিটিং রিট্রিট অনুষ্ঠান উপভোগ করেন। চেকপোস্ট পরিদর্শনের সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বাংলাদেশের বিজিবি আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেন।