News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজ্যবাসীকে সচেতন করতে মহড়া : সচিব
Image

প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজ্যবাসীকে সচেতন করতে মহড়া : সচিব

আগরতলা, ২১ ডিসেম্বর : সারা রাজ্য জুড়ে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজ্যবাসীকে সচেতন করতে আজ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের ৮টি জেলার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার ৬টি জায়গায় এবং অন্য ৭টি জেলার ৫টি করে জায়গায় মহড়া হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখী হয়ে একথা বলেন রাজস্ব দপ্তরের সচিব ড. টি কে দেবনাথ।

এদিন তিনি বলেন, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় যৌথভাবে ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এই মহড়ার আয়োজন করেছে। প্রতিবছরে একবার করে এই মহড়া হয়ে থাকে। এবছরের আজকের দিনে মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরো জানিয়েছেন, রাজ্যের ৪১টি জায়গায় এই মহড়ার অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের ৮টি জেলার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার ৬টি জায়গায় এবং অন্য ৭টি জেলার ৫টি করে জায়গায় মহড়ার জন্য স্থান নির্দিষ্ট করা হয়েছে।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top