News Flash

  • Home
  • দিনের খবর
  • কাউকে আঘাত করার অভিপ্রায় নেই আমার : কল্যাণ; মুখ খুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Image

কাউকে আঘাত করার অভিপ্রায় নেই আমার : কল্যাণ; মুখ খুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে দেশজুড়ে সমালোচিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই বিষয়ে বুধবার মুখ খুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, কাউকে আঘাত করার অভিপ্রায় নেই আমার।

প্রসঙ্গত, মঙ্গলবার সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নানা ধরনের অঙ্গভঙ্গি করে উপহাস করেন তৃণমূলের কল্যাণ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আমার কখনও কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য অথবা অভিপ্রায় ছিল না।” এরপরই কটাক্ষের সুরে কল্যাণ বলেন, “সে কি সত্যিই রাজ্যসভায় এমন আচরণ করে? ২০১৪-২০১৯-এর মধ্যে লোকসভায় প্রধানমন্ত্রী নকল করেছিলেন।”

এদিকে, কল্যাণের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কিছুই বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমার সংসদীয় দল জবাব দিতে পারবে। তাঁরাই সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট।”

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top