আগরতলা, ১৯ ডিসেম্বর: দীর্ঘ দিন ধরে রাস্তার বেহাল দশার কারণে অতিষ্ঠ হয়ে অবশেষে পথ অবরোধ করে জনৈক অটো চালক। আজ সকালে উদয়পুর- অমরপুর রাস্তা অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
জনৈক টমটম চালক অভিযোগ, দীর্ঘ দিন ধরে থাকচড়া পঞ্চায়েতের মাকরাইবাড়ি সঙ্গে অমরপুর-উদয়পুর সংযোগকারী গ্রামীণ রাস্তাটি রাস্তা খুবই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়। রাস্তার ভগ্ন দশার কারণে যানবাহন চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন চালকদের। তাই বাধ্য হয়ে আজ সকালে পথ অবরোধে বসেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে জনৈক ঠিকেদার।তিনি অবরোধকারীর সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তিনি।

