News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর নবোদয় বিদ্যালয়ের হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ২৫ জন ছাত্রছাত্রী 
Image

উদয়পুর নবোদয় বিদ্যালয়ের হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ২৫ জন ছাত্রছাত্রী 

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ ডিসেম্বর: উদয়পুর নবোদয় বিদ্যালয়ের হোস্টেল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হোস্টেলের খাবার খেয়ে বেশ কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়েছে বলে খবর মিলেছে। তাদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হোস্টেল কর্তৃপক্ষ দায় এড়ানোর জন্য নানা কৌশল অবলম্বন করে চলেছেন বলে সূত্রের খবর। 

অভিভাবকদের তরফ থেকে জানানো হয়েছে, হোস্টেলের খাবার খেয়ে উদয়পুর নবোদয় বিদ্যালয়ের ২৫ জনের অধিক ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। জানা যায় রবিবার রাতে খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। তবে স্কুল থেকে বলা হয়েছে ভাইরাল ফিভার।  কিন্তু উদয়পুর গোমতী হাসপাতালের চিকিৎসক বলেছেন ভাইরাল ফিভার নয়, খাবার থেকেই অসুস্থ হয়েছে তারা।  বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কোনো চিকিৎসা না করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে বলেও অনেক অভিভাবকের কাছ থেকে অভিযোগ উঠে এসেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top