News Flash

  • Home
  • দিনের খবর
  • ভয়াবহ! নাগপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ৬ জনের
Image

ভয়াবহ! নাগপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ৬ জনের

নাগপুর, ১৬ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। শুক্রবার গভীর রাতে নাগপুরের কাটোল তালুকার অন্তর্গত সোনখাম্ব এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১.৩০ মিনিট নাগাদ সোনখাম্ব গ্রামের কাছে শালিমার ফ্যাক্টরির সামনে একটি ট্রাক ও স্করপিও গাড়ির জোরালো সংঘর্ষ হয়।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ৭ জন ছিলেন, তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। নাগপুর গ্রামীণ পুলিশ জানিয়েছে, একজনকে আহত অবস্থায় নাগপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে তুবড়ে গিয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top