News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের রাজগড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের
Image

মধ্যপ্রদেশের রাজগড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের

রাজগড়, ১৬ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যুবক। নরসিংহগড় থানা এলাকার সরানা গ্রামে বসবাসকারী ৩০ বছর বয়সী এক যুবকের আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে। পুলিশ শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম মুকেশ(৩০)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সরানা গ্রামের বাসিন্দা মুকেশ (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। তারপর দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। কী কারণে ওই যুবক এই আত্মহত্যার পদক্ষেপ নিয়েছে তা জানা যায়নি। শনিবার পুলিশ যুবকের পরিবারকে মৃতদেহ তুলে দেয়। এই দুর্ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top