News Flash

  • Home
  • দিনের খবর
  • কনকনে শীতে কাঁবু শ্রীনগর থেকে দ্রাস, ২৪ ডিসেম্বর পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া
Image

কনকনে শীতে কাঁবু শ্রীনগর থেকে দ্রাস, ২৪ ডিসেম্বর পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া

শ্রীনগর, ১৬ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় রীতিমতো কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা, প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। হাড় হিম করা ঠান্ডায় জবুথবু অবস্থা কার্গিল ও দ্রাসে। কাশ্মীর ও লাদাখের অধিকাংশ স্থানেই শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা থাকল হিমাঙ্কের নীচেই, তবে আগের দিনের তুলনায় সর্বত্রই একটু বেড়েছে তাপমাত্রা। শুক্রবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

ঠান্ডায় কাঁপছে গুলমার্গ ও পহেলগাম, এই দুই স্থানে শুক্রবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২.৮ ডিগ্রি ও ৫.১ ডিগ্রি। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কাঁপছে কার্গিলও। লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেকটাই নীচেই। জম্মুতে শীতের শিরশিরানি জারি রয়েছে। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কাশ্মীর উপত্যকায় আবহাওয়া কোনও পরিবর্তন হবে না, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতে কাঁপবে গোটা উপত্যকা। ১৭-২৪ ডিসেম্বর পর্যন্ত মূলত শুষ্ক থাকবে আবহাওয়া।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top