News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতায় পারদ-পতনের পূর্বাভাস, দার্জিলিংয়ের উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা

কলকাতায় পারদ-পতনের পূর্বাভাস, দার্জিলিংয়ের উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে শুরু হচ্ছে, তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন করে পারদ-পতনের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ২০ ডিসেম্বর, অর্থাৎ বুধবার থেকে কলকাতায় ঠান্ডা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আপাতত বজায় থাকবে শীতের আমেজ। শুধু তাই নয়, ২০ ডিসেম্বর থেকে কলকাতায় ঠান্ডা আরও বাড়বে। দার্জিলিংয়ের সান্দাকফু-সহ উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিও হতে পারে। তবে উত্তরের বাকি জেলাগুলি এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত আবহাওয়া থাকবে শুষ্ক।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ইতিমধ্যেই ঠান্ডা কাঁপছে। শনিবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে। কলকাতার তুলনায় ঠান্ডা অনেক বেশি জেলাগুলিতে, সব থেকে বেশি ঠান্ডা পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বীরভূমে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top