News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘আবার খেলা হবে’, তৃণমূলের সম্প্রীতি মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
Image

‘আবার খেলা হবে’, তৃণমূলের সম্প্রীতি মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : ‘আবার খেলা হবে।’ চব্বিশের লোকসভার আগে তৃণমূলের সম্প্রীতি মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সদ্য বিধানসভায় হতাশ করা কংগ্রেসকেও বিশেষ বার্তা দিলেন তিনি।

বুধবার উত্তরবঙ্গ উড়ে যান মমতা। সাতদিনের সফরে রয়েছে পারিবারিক বিবাহ অনুষ্ঠানও। তাই এদিন শহিদ মিনারে তৃণমূলের সম্প্রীতি মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি তিনি। তিনি ফোনে বক্তৃতা করেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মাইকের সামনে সেই ফোন ধরে মমতার কথা শোনান সমাবেশে আসা জনতাকে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেই দিনটিকে মনে রেখেই তৃণমূলের সংখ্যালঘু সেল মেয়ো রোডে স‌ংহতি সমাবেশ করে বুধবার। তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইল বার্তায় বলেন,

“অনেক কুৎসা হচ্ছে। তাতে কান দেওয়া ঠিক নয়। সংখ্যালঘুরা বিভক্ত হলে বিজেপির লাভ। আজকে শপথ নেওয়ার দিন। ঐক্যবদ্ধ হওয়ার দিন।’’

তিন রাজ্যের ভোটের ফল নিয়ে মমতা বলেন, ‘‘ভোট ভাগাভাগির কারণে ওখানে বিজেপি জিতে গিয়েছে। ওটা বিজেপির জয় নয়। একত্রিত থাকলে বিজেপিকে হারানো সম্ভব। বাংলা চায় বিজেপির পরাজয়। বাংলা চেয়ারের জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করবে। আবার খেলা হবে। বিজেপিকে হটাও, বিভেদ দূর করো।’’

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top