News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন রাজ্যের বিধানসভার নির্বাচনে বিজেপির ফলাফলে, বিজয় মিছিল ধর্মনগরে
Image

তিন রাজ্যের বিধানসভার নির্বাচনে বিজেপির ফলাফলে, বিজয় মিছিল ধর্মনগরে

ধর্মনগর, ৫ ডিসেম্বর : গত ৩ ডিসেম্বর রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দল যেভাবে জয়লাভ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে এই বিশাল রেলি ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে সারা ধর্মনগর শহর পরিক্রমা করে পুনরায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে মিলিত হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ ধর্মনগর মন্ডলের নেতা নেতৃত্বরা ও যুব মোর্চার নেতা-নেত্রীবৃন্দ।

বিশ্ববন্ধু সেন বলেন, যেভাবে তিন রাজ্যের নির্বাচনে বিজেপি দল নরেন্দ্র মোদির নেতৃত্বে জয়লাভ করেছে তেমনি ২০২৪ লোকসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের মতো কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। আর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বর্ষ উন্নয়নের শীর্ষে উন্নীত হবে। যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বর্ষ উন্নয়নের পথে এগিয়ে চলেছে এর আর কোন বিকল্প নেই। ভারতের উন্নয়নে নরেন্দ্র ভাই মোদীই শেষ কথা। তাই সাধারণ মানুষ ভোট বাক্সে একের পর এক নির্বাচনে তার জবাব দিয়ে যাচ্ছে।

Releated Posts

তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ

সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বামুটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬

আগরতলা, ৩০ জুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। ওই দূর্ঘটনায় বামুটিয়া ব্লক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

নির্মাণের কয়েকদিনের মধ্যেই খসে পড়ছে ড্রেন, নিম্নমানের কাজ ও ইট সরানোর অভিযোগে সরব এলাকাবাসী

আগরতলা, ৩০ জুন: নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে ড্রেন। নিম্নমানের নির্মাণকাজ, প্লাস্টারের…

ByByReshmi Debnath Jun 30, 2026

প্রশাসনের নির্দেশে নিজেদের হাতেই দোকান ভাঙলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা

আগরতলা, ৩০ জুন: প্রশাসনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নিজেদের উদ্যোগেই সরকারি জমি দখলমুক্ত করতে দোকান ভাঙলেন মধুপুর…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top