News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৩ রাজ্যে বিজেপির জয় নিশ্চিত হতেই সপরিবার বোল্লাকালী মন্দিরে পুজো দিলেন সুকান্ত
Image

৩ রাজ্যে বিজেপির জয় নিশ্চিত হতেই সপরিবার বোল্লাকালী মন্দিরে পুজো দিলেন সুকান্ত

বালুরঘাট, ৩ ডিসেম্বর (হি. স.) : সামনের বছর লোকসভা ভোট । তার আগে রবিবার দেশের চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা চলছে। ফলাফল অনুযায়ী, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি এগিয়ে রয়েছে । তিনরাজ্যে বিজেপির জয়জয়কারের প্রবণতা সামনে আসতেই উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ তথা দক্ষিণ দিনাজপুর জেলার সবথেকে বড় বোল্লা রক্ষাকালী মায়ের কাছে পুজো দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

রবিবার বিকেলে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বোল্লা মন্দিরে পুজো দিলেন সুকান্ত মজুমদার। পুজো দেওয়ার পর বিজেপির জলসত্রতে বসেন তিনি। পথ চলতি মানুষদের মধ্যে লাড্ডু, বাতাসা ও পানীয় জল তুলে দেন সাংসদ। এরপর ছোটবেলার দিনগুলোতে ফিরে যান সুকান্ত। এয়ারগান দিয়ে ফাটান নীল ও সবুজ বেলুন। দলীয় কর্মী সমর্থকদের জন্য দোকান থেকে কেনেন জিলিপি ৷ সেই জিলিপি নিজেও খান তিনি। কিছুটা এগোতেই আচারের দোকান থেকে বনকূল কিনেও খান সুকান্ত মজুমার। তিন রাজ্যে ভালো ফল হওয়ার জন্যই আজ মায়ের কাছে পুজো দিলেন দিলেন তিনি। আগামীদিনে লোকসভা নির্বাচনে ভাল ফল হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top