News Flash

  • Home
  • বিনোদন
  • ফেসবুক পোস্টের মাধ্যমে হুমকি পেলেন সলমন খান, আঁটোসাঁটো অভিনেতার নিরাপত্তা
Image

ফেসবুক পোস্টের মাধ্যমে হুমকি পেলেন সলমন খান, আঁটোসাঁটো অভিনেতার নিরাপত্তা

মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.) : ফের প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের ভাইজান সলমন খান। ফেসবুক পোস্টের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে। এই হুমকির প্রেক্ষিতে ভাইজানের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফে হুমকি পেয়েছেন সলমন খান৷ বারবার হুমকির জেরে আগেই পুলিশের কাছ থেকে ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছেন তিনি৷ আবারও হুমকিতে অভিনেতার নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করেছে মুম্বই পুলিশ ৷

অভিনেতা সলমন খানকে ওয়াই প্লাস নিরাপত্তা প্রদান করে মুম্বই পুলিশ। যার ফলে তাঁর নিরাপত্তার জন্য সঙ্গে একজন পুলিশ অফিসার এবং চারজন কনস্টেবল মোতায়েন থাকেন। এছাড়া সলমন খানের বাড়ির বাইরে দুই পুলিশ কনস্টেবল থাকেন। ওয়াই প্লাস নিরাপত্তায় চারজন সশস্ত্র নিরাপত্তা কর্মীও থাকেন। জানা গিয়েছে, এই হুমকির বিষয়ে সলমন কোনও অভিযোগ দায়ের করেননি৷ তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে সলমন খানের আপ্তসহায়ক একটি হুমকিমূলক ইমেল পেয়েছিলেন। এই ঘটনায় সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার সহযোগী গোল্ডি ব্রারের বিরুদ্ধে বান্দ্রা থানায় মামলা দায়ের করে পুলিশ।

Releated Posts

রাজ্যসভা নির্বাচনে উত্তরাখণ্ডে দীনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ২০২৬ সালের রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনে উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক…

ByByNews Desk Oct 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top