News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর সমস্যা নিরসনে কেন্দ্রীয় উপদেষ্টা এ কে মিশ্রার সাথে বৈঠক দুই রাজনৈতিক দলের নেতৃত্বদের
Image

ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর সমস্যা নিরসনে কেন্দ্রীয় উপদেষ্টা এ কে মিশ্রার সাথে বৈঠক দুই রাজনৈতিক দলের নেতৃত্বদের

আগরতলা, ২৮ নভেম্বর : ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং তাঁদের সমস্যা নিরসনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা এ কে মিশ্রা রাজ্যের দুই রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন । এদিন এ ডি নগর পুলিশ কমপ্লেক্সে জনজাতি মোর্চা এবং তিপ্রা মথার নেতৃত্বদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন।

এদিন প্রথমে বিজেপি দলের পক্ষ থেকে জনজাতি মোর্চার নেতৃত্বরা এ কে মিশ্রার সাথে সাক্ষাৎ করেন। এদিনের বৈঠকে জনজাতি মোর্চার শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তাছাড়া , এদিনে তিপ্রা মথার দলের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, দলের সভাপতি বিজয় কুমার রাংখল, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা সহ আরও অনেকেই।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, মূলত বৈঠকে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে আলোচনা হয়েছে। এখন কেন্দ্রীয় সরকার কিভাবে জনজাতিদের সমস্যা সমাধান করবে সেই বিষয়ে চিন্তা করবে। তাঁর কথায়, গ্রেটার তিপ্রাল্যান্ডের মধ্য দিয়েই একমাত্র রাজ্যের জানজাতিদের সমস্যা সমাধান হবে।

এদিন বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনজাতি মোর্চার জনৈক নেতৃত্ব জানিয়েছেন, আজকের বৈঠকে এ কে মিশ্রার কাছে ষষ্ঠ তফশীলি বিল কার্যকরী করার জন্য দাবি জানানো হয়েছে। কারণ ওই বিলে জনজাতিদের অর্থনৈতিক, সামাজিক অধিকার রয়েছে। তাছাড়া, দাবি জানানো হয়েছে এডিসি ডিস্ট্রিক্ট কমিটি গঠন করার জন্য এবং জনজাতিদের জমি হস্তান্তরের অধিকার দেওয়ার জন্য ও দাবি জানানো হয়েছে।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top