News Flash

  • Home
  • দেশ
  • ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ঘনিষ্ঠ সহযোগী ভি কে পান্ডিয়ান বিজেডিতে যোগদান
Image

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ঘনিষ্ঠ সহযোগী ভি কে পান্ডিয়ান বিজেডিতে যোগদান


ভুবনেশ্বর, ২৭ নভেম্বর (হি.স.) : সোমবার ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ঘনিষ্ঠ সহযোগী ভি কে পান্ডিয়ান বিজেডিতে যোগ দিয়েছেন। আইএএস অফিসার ভি কার্তিকেয়ান পান্ডিয়ান সোমবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন বিজু জনতা দলে যোগ দিয়েছেন। পান্ডিয়ান মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, আইন প্রণেতা এবং বর্ষীয়ান বিজেডি নেতাদের উপস্থিতিতে আঞ্চলিক দলে যোগ দেন। তিনি ২০০০-ব্যাচের আইএএস অফিসার ছিলেন। ইনি এর আগে বেশ কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছিলেন এবং পরিষেবার নিয়ম লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ছিলেন। এই বছরের ২৩ অক্টোবর সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি।

প্রাক্তন আইএএস অফিসার ভি কে পান্ডিয়ান সোমবার নতুন নিবাসে পট্টনায়েক এবং দলের অন্যান্য সিনিয়র নেতাদের উপস্থিতিতে বিজেডিতে যোগ দেন। যদিও ওডিশার ক্ষমতার পরিসরে ব্যাপক প্রভাব বিস্তারকারী পান্ডিয়ানের ভূমিকা ও অবস্থান এখনও স্পষ্ট নয়। বিজেডির অভ্যন্তরীণ ব্যক্তিরা জানিয়েছেন, আসন্ন বিধানসভা এবং সাধারণ নির্বাচনের আগে দলের প্রচার পরিকল্পনা এবং প্রার্থী নির্বাচনের জন্য পান্ডিয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top