News Flash

  • Home
  • দেশ
  • দলে আসতে আগ্রহীদের নিয়ে নেওয়ার সঙ্কেত মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

দলে আসতে আগ্রহীদের নিয়ে নেওয়ার সঙ্কেত মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ নভেম্বর, (হি.স.): দলের ‘দরজা’ খুলে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! যাঁরা দলে যোগ দিতে চাইবেন তাঁদের নিয়ে নিন। বৃহস্পতিবার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামের সভা থেকে জানিয়ে দিলেন দলনেত্রী।

তবে দলে নেওয়ার ক্ষেত্রে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অনুমতি নিতে হবে। তিনি আরও জানান, অভিষেকের চোখ থেকে রক্ত বেরিয়েছে। অসুস্থ। উনি আপাতত বিশ্রামে থাকবেন বলে জানিয়ে দিলেন মমতা।

তিন মাস পর লোকসভা নির্বাচন। এদিনের সভা থেকে কার্যত সেই ভোটের সুর বেঁধে দিলেন তৃণমূলনেত্রী। একদিকে যেমন তীব্রভাবে বিজেপি এবং সিপিএমকে বিঁধলেন তেমনই সংগঠন মজবুত করার রূপরেখাও দিলেন তিনি। একইসঙ্গে মমতা জানালেন, অন্য দলের ‘ভালো’ মানুষরা যদি তৃণমূলে আসতে চান, তাহলে অবিলম্বে তাঁদের দলে নেওয়া হবে। সেক্ষেত্রে অনুমতি নিতে হবে সুব্রত বক্সীর।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একাধিক শীর্ষ নেতাকে বলতে শোনা যায়, যাঁরা দল ছেড়ে গিয়েছেন তাঁদের আর ফেরানো হবে না। বা অন্য দল থেকে কেউ আসতে চাইলে দরজা বন্ধ রাখবে ঘাসফুল শিবির। যদিও এর পর অনেকেই ‘উন্নয়নের জোয়ারে’ শামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন। অভিষেক একাধিকবার বলেছেন, তৃণমূল দরজা খুললেন বিরোধী দলগুলি উঠে যাবে। রাজনৈতিক মহলের একাংশের মনে, এদিন সেই ‘আগল’ই খুলে দিলেন মমতা। ফলে আগামি দিনে বহু দলবদলের সাক্ষী থাকতে পারে বঙ্গ রাজনীতি। আর সেই সমস্ত বদলের ছাঁকনি হিসেবে কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রথম দিকের সঙ্গী বর্ষীয়ান নেতা সুব্রত বক্সী।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top