News Flash

  • Home
  • খেলা
  • ৩০ নভেম্বর নিলামে উঠছে মেসির বিশ্বকাপজয়ী জার্সি
Image

৩০ নভেম্বর নিলামে উঠছে মেসির বিশ্বকাপজয়ী জার্সি

নিউ ইয়র্ক, ২১ নভেম্বর (হি.স.): কাতার বিশ্বকাপ জয়ের লিওনেল মেসির পরা জার্সি কিনে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। আর্জেন্টিনা অধিনায়কের বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে তোলা হবে। মেসির জার্সিগুলো নিলামে তোলার আয়োজন করেছে আমেরিকার বিখ্যাত নিলামঘর সোথবি। তাদের আশা, রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী ফুটবলারের জার্সি থেকে ৮০ লাখ পাউন্ডের বেশি আয় করা যাবে।

আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে বিডিং চলাকালীন সোথবির নিউ ইয়র্ক সদর দফতরে মেসির জার্সিগুলো বিনামূল্যে জনসাধারণের দেখার জন্য প্রদর্শন করা হবে। উল্লেখ্য ,ফুটবলারদের জার্সি নিলামে সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে বিক্রি হয়েছিল প্রয়াত দিয়েগো মারাদোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জার্সি। আর্জেন্টাইন কিংবদন্তির ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের জন্য বিখ্যাত ম্যাচটিতে তার পরিহিত জার্সি ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top