News Flash

Image

ডায়েট মেনে জেলের খাবার খাবেন জ্যোতিপ্রিয়

কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.) : বিশেষ ডায়েট মেনে এবার থেকে জেলের খাবার খেতে হবে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর আইনজীবী জানিয়েছেন, অসুস্থতার জন্য মন্ত্রীকে যে বিশেষ ডায়েট মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, সেই মতো খাবার দেওয়ার পরিকাঠামো রয়েছে বলে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ। মুখবন্ধ খামে এ সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমাও দিয়েছেন তাঁরা।

গত ২৭ অক্টোবর মাঝরাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয়। রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারির পর প্রথমে হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইডি হেফাজতে ছিলেন তিনি। ডায়াবিটিস-সহ বিভিন্ন অসুস্থতার কারণে সেই সময় বাড়ি থেকে বিশেষ ডায়েট মেনে পাঠানো খাবার খেয়েছেন তিনি। বাড়ি থেকে খাবার যিনি নিয়ে আসতেন, ইডির নির্দেশে তিনি চেখে দেখতেন সেই খাবার। তার পর তা দেওয়া হত মন্ত্রীকে। এবার থেকে আর বাড়ির খাবার নয়।

আদালতের নির্দেশে রবিবার জেল হেফাজতে গিয়েছেন মন্ত্রী। এবার জেল কর্তৃপক্ষ জানালেন, বিশেষ ডায়েট মেনে মন্ত্রীকে খাবার দেওয়ার পরিকাঠামো তাঁদের রয়েছে। তাই এখন থেকে বাকি বন্দিদের মতো জেলের খাবারই খাবেন মন্ত্রী।

গত ১৪ দিন ইডির হেফাজতে ছিলেন জ্যোতিপ্রিয়। তার পর তাঁকে আদালতে হাজির করানোর কথা ছিল সোমবার। এক দিন আগেই ইডি তাঁকে আদালতে নিয়ে যায়। আদালত তাঁকে চার দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ১৬ নভেম্বর পর্যন্ত জেলে থাকবেন তিনি। পাশাপাশি আদালত জানিয়েছিল, রবিবার মন্ত্রী বাড়ির খাবারই খেতে পারবেন। বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে যে ডায়েট চার্ট মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, জেলে সেই পরিষেবা পাওয়া সম্ভব কি না, তার রিপোর্ট সোমবার দেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই মতো জেল কর্তৃপক্ষ সোমবার রিপোর্ট দিয়ে জানাল, বিশেষ ডায়েট চার্ট মেনে মন্ত্রীকে খাবার তাঁরা দিতে পারবেন। তাই এ বার বাড়ির বদলে জেলের খাবার খাবেন জ্যোতিপ্রিয়।

Releated Posts

ট্রাম্পের ইরান সতর্কবার্তার পর সোনা-রুপোর দামে ধস, এমসিএক্সে বড় পতন

মুম্বই, ২ এপ্রিল(আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ইরান ইস্যুতে কড়া সতর্কবার্তার পর বৃহস্পতিবার সোনা ও রুপোর দামে বড়সড়…

ByByNews Desk Apr 2, 2026

ভবানীপুরে আজ মনোনয়ন দাখিল শুভেন্দু অধিকারীর, উপস্থিত থাকবেন অমিত শাহ

কলকাতা, ২ এপ্রিল(আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে আজ মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় বড়সড় অভিযান, ৪.৫ কোটির বেশি বিদেশি মুদ্রা উদ্ধার; আটক ৩

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): শহরের বুকে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করল আয়কর দফতর। ঘটনায় তিনজনকে…

ByByNews Desk Apr 1, 2026

‘অনুপ্রবেশকারীদের নিয়েই বেশি চিন্তিত মমতা’, তৃণমূলকে কটাক্ষ বিজেপির

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, রাজ্য সরকার…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top