দীপাবলির শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। উৎসবের আমেজে আট থেকে আশি। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | এক্স হ্যান্ডেলে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান অমিত শাহ |

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, “সমস্ত দেশবাসীকে আলোর উৎসব দীপাবলির আন্তরিক শুভকামনা। এই দীপোৎসব সবার জীবন নতুন আলো, সুখ, সুস্বাস্থ্য আনুক।”