সিবিআই-এর যুগ্ম পরিচালক নিযুক্ত হয়েছেন ভি চন্দ্রশেখর

নভেম্বর, ৮ নভেম্বর (হি. স.) : কেন্দ্রীয় সরকার ২০০০ ব্যাচের গুজরাট-ক্যাডার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার ভি চন্দ্রশেখরকে পাঁচ বছরের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর যুগ্ম পরিচালক পদে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। পার্সোনেল মন্ত্রক এক আদেশ জারি করে এ তথ্য জানিয়েছে। চন্দ্রশেখর কেন্দ্রীয় তদন্ত সংস্থায় পুলিশ সুপার এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবেও কাজ করেছেন।