News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে প্রার্থী চয়নে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিজেপি, ধারণা
Image

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে প্রার্থী চয়নে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিজেপি, ধারণা

হাফলং (অসম), ৬ নভেম্বর (হি.স.) : দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এরই মধ্যে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি, কংগ্রেস সহ সব কয়টি রাজনৈতিক দল রণকৌশল তৈরি শুরু করে দিয়েছে। চলছে এ-দল থেকে ওই দলে যোগদানের প্রতিযোগিতা।

এবারের নির্বাচনে প্রার্থিত্ব নিয়ে বিজেপি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, এর আভাস ইতিমধ্যে মিলতে শুরু করেছে। কারণ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ মোট ২৮টি আসনেই বিজেপির এবার প্রার্থিত্বের দৌড়ে রয়েছেন একাধিক দাবিদার। বিজেপি নেতারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, এবারের নির্বাচনে বর্তমানের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের বিজেপির যে সকল সদস্য রয়েছেন, তাঁদের সবাইকে টিকিট দেওয়া না-ও হতে পারে। যাঁদের জনসমর্থন রয়েছে বা যাঁরা সাধারণ মানুষের মধ্যে কাজ করছেন তাঁদের মধ্য থেকেই টিকিট দেওয়া হবে।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার মতে, এবার বিজেপি বেশ কিছু আসনে নতুন মুখ আনতে পারে। তবে এ ব্যাপারে বিজেপির প্রদেশ কমিটি সিদ্ধান্ত নেবে। এছাড়া প্রার্থিত্বের ক্ষেত্রে প্রদেশ বিজেপির নির্দেশেই দলের জেলা কমিটি বা নেতারা কাজ করবেন, জানান দেবোলাল গার্লোসা।

এদিকে আজ সোমবার পরিষদের লাংটিং আসনের শতাধিক সাধারণ মানুষ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার সরকারি বাসভবনে এসে গত নির্বাচনে লাংটিং আসন থেকে জয়ী প্রার্থী তথা বর্তমান উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য গলোঞ্জ থাওসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এবারের নির্বাচনে ওই আসনে জেলা বিজেপির সাধারণ সম্পাদক ধৃতি থাওসেনকে টিকিট প্রদানের দাবি জানান। লাংটিংবাসীর অভিযোগ, গত নির্বাচনে গলোঞ্জ থাওসেন জয়ী হয়ে গত পাঁচ বছরে লাংটিংবাসীর জন্য কিছুই করেননি। এমন-কি তিনি লাংটিং এলাকার মানুষের সঙ্গে কোনও ধরনের যোগাযোগও রাখেননি।

তাঁরা জানিয়েছেন, জেলা বিজেপির সাধারণ সম্পাদক লাংটিং মণ্ডল বিজেপির প্রভারী হয়ে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করেছেন। সাধারণ মানুষের সঙ্গে ধৃতি থাওসেন জনসংযোগ গড়ে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তাই ধৃতি থাওসেনকে আগামী নির্বাচনে প্রার্থিত্ব প্রদানের দাবি তুলেন লাংটিংয়ের বাসিন্দারা।

এ প্রসঙ্গে দেবোলাল গার্লোসা সাংবাদিকদের বলেন, লাংটিং আসনে কেন বর্তমান পরিষদের কার্যনির্বাহী সদস্য গলোঞ্জ থাওসেনের ওপর সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন এ ব্যাপারে দল অনুসন্ধান করবে। তিনি বলেন, জেলা বিজেপির কোরকমিটি লাংটিং গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রদেশ বিজেপির কাছে প্রতিবেদন দাখিল করার পরই দলীয় টিকিটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল বলেন দেবোলাল গার্লোসা। তবে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থিত্ব নিয়ে যে এবার বিজেপি দল কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে তা এক প্রকার নিশ্চিত বলে মনে করছে পাহাড়ের রাজনৈতিক মহল।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top