News Flash

  • Home
  • দেশ
  • সরকার কি জেলের ভিতর থেকে চলবে, প্রশ্ন সুকান্তর
Image

সরকার কি জেলের ভিতর থেকে চলবে, প্রশ্ন সুকান্তর

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): শিক্ষা-রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে সরগরম রাজ্য-রাজনীতি। তৃণমূল সরকারের একের পর এক মন্ত্রী জেলে, সোমবার কলকাতায় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রাজ্য বিজেপির সভাপতি এদিন বলেন, ‘যে পরিস্থিতির দিকে বাংলা এগোচ্ছে, সরকার কোথা থেকে চলবে, সেটাই বড় প্রশ্ন। সরকার কি জেলের ভিতর থেকে চলবে, না জেলের বাইরে থেকে চলবে। এই ধরনের সাংবিধানিক সঙ্কট তৈরি হলে কেন্দ্র অবশ্যই পদক্ষেপ করবে’।

রাজ্যের পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আগামীদিনে বাংলার সরকার কোথা থেকে চলবে সেটা প্রশ্নের। এই ভাবে যদি প্রশাসনিক কোনো সংকট দেখা দেই তাহলে কেন্দ্র নিশ্চয় পদক্ষেপ নেবে। আমরা অবশ্যই জানাবো সব তথ্য।

রাজ্য বিজেপি সভাপতির কথায়, ‘তৃণমূল নিজেদের দুর্নীতি থেকে চোখ সরাতে এসব করছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মিথ্যে অপপ্রচার করছে তৃণমূল । আমরা আগামী মাসে কয়েক লক্ষ বঞ্চিত সাধারণ মানুষ যারা কেন্দ্রীয় আবাস যোজনার সুযোগ পায়নি কাটমানি না দিতে পেরে তাদের একত্রিত করে সমাবেশ করব।’

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top