News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস
Image

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩০ অক্টোবর : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস। সোমবার দুপুরে কুমারঘাট রতিয়াবাড়িস্থিত নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  মৃত্যুকালে রেখে গেছেন  স্ত্রী, এক পুত্র ,এক কন্যা, নাতি-নাতনি সহ  অসংখ্য গুণমুগ্ধদের। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে তার বাসভবনে ছুটে গেছেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস,  প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ আরও অনেকে। উল্লেখ্য, প্রয়াত সুনীল চন্দ্র দাস কংগ্রেস -টিইউজেএস জোট জমানায় মন্ত্রী ছিলেন।
প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছে কংগ্রেস দল। কংগ্রেস দলের পক্ষ থেকে এক শোক বার্তায় প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস কংগ্রেসের একজন একনিষ্ঠ নেতা ছিলেন বলে দলের তরফ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

Releated Posts

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top