ঝাড়খণ্ডের রাঁচিতে পাথরের আঘাতে মৃত্যু মহিলার

রাঁচি, ২৯ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে পাথরের আঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে।

শনিবার রাতে বেদো থানা এলাকার বাজার তান্ডের কাছে একটি রাস্তায় মৃত্যুর ঘটনা ঘটে। মৃত মহিলার নাম পুনম ওরাওঁ। তিনি শ্রমিকের কাজ করতেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরবর্তী তদন্ত শুরু করে। রবিবার মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের সদস্যরা পুলিশকে জানান জমির ক্ষতিপূরণ নিয়ে তাঁর মেয়ে পুনম ওরাওঁ ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমি সংক্রান্ত বিবাদের জেরেই মহিলার মৃত্যু হয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।