News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বভারতীর নামফলকে রবীন্দ্রনাথের নাম ফেরাতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Image

বিশ্বভারতীর নামফলকে রবীন্দ্রনাথের নাম ফেরাতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.) : রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন, আদর্শে তৈরি শান্তিনিকেতন সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। বাংলার বুকে নিঃসন্দেহে এ এক বড় প্রাপ্তি। কিন্তু এমন গৌরবের নেপথ্য নায়কের নামই নেই কবিগুরুর স্মৃতিধন্য বিশ্বভারতীর নামফলকে। বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই নাম। এনিয়ে এবার প্রতিবাদের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে তিনি ফলকে রবীন্দ্রনাথের নাম ফেরানোর সময় দিলেন। জানালেন, শুক্রবার সকালের মধ্যে নাম ফেরাতে হবে। নইলে আন্দোলনে নামবে জেলা তৃণমূল নেতৃত্ব।

গত মাসেই শান্তিনিকেতনের মুকুটে নয়া পালক জুড়েছে। তাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। এই স্বীকৃতির সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন বিদেশ সফরে। সেখান থেকেই এক্স হ্যান্ডলে তিনি শুভেচ্ছা জানান। ঘনিষ্ঠ মহলে আনন্দ প্রকাশ করেন। কিন্তু তার পরই বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি পদক্ষেপ যথেষ্ট বিতর্ক তৈরি করে।

ইউনেস্কোর হেরিটেজ প্রাপ্তির ফলকে নেই রবীন্দ্রনাথেরই নাম! সেখানে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। আর এতে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ শান্তিনিকেতনবাসী।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top