News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান, গুরুতর জখম ২
Image

মহারাষ্ট্রে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান, গুরুতর জখম ২


পুনে, ২২ অক্টোবর (হি. স.) : উৎসবের মরশুমে ভয়াবহ দুর্ঘটনা । মহারাষ্ট্রে ভেঙে পড়ল প্রাইভেট এভিয়েশন একাডেমির একটি বিমান। প্রশিক্ষণ চলাকালীন বিমানটি ভেঙে পড়ে। ঘটনায় ২ জন জখম হয়েছেন। রবিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনে জেলার গোজুবাভি গ্রামের কাছে। যান্ত্রীর গোলযোগের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। বিমান ভেঙে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

পুনের বারামতি থানার সিনিয়র পুলিশ কর্তা প্রভাকর মোরে জানিয়েছেন, রেডবার্ড ফ্লাইট নামে ট্রেনিং একাডেমির বিমানটি রবিবার প্রশিক্ষণের জন্য আকাশে উড়ে। প্রশিক্ষণার্থী পাইলট ছাড়াও বিমানটিতে ছিলেন একজন প্রশিক্ষক। সকাল প্রায় ৮টা নাগাদ বিমানটি গোজুবাভি গ্রামের কাছে ভেঙে পড়ে।ঘটনায় বিমানের ২ যাত্রী গুরুতর জখম হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়ছেন পুলিশের ওই কর্তা।

হঠাৎ করে বিমান ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুনের বারামতি থানার সিনিয়র পুলিশ কর্তা। তবে, যান্ত্রিক গোলযোগের দরুন ঘটনা ঘটতে পারে বলে অনুমান তাঁর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন।
পুনেতে বেসরকারি এভিয়েশন একাডেমির বিমান ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয়। গত বৃহস্পতিবার সন্ধেতে একটি প্রশিক্ষণরত বিমান বারামতির কাফতাল গ্রামের কাছে ভেঙে পড়েছিল। সেই ঘটনায় একজন পাইলট গুরুতর জখম হন।

Releated Posts

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top