News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রুটি শুধরে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের গগনযানের, বিজ্ঞানীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

ত্রুটি শুধরে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের গগনযানের, বিজ্ঞানীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


বেঙ্গালুরু, ২১ অক্টোবর (হি.স.): মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করল ভারত। গগনযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। অথচ, এ দিন সকালেই শুরুতে থমকে গিয়েছিল গগনযানের পরীক্ষামূলক যাত্রা। শনিবার সকাল ৮টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরে নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট পরে, অর্থাৎ ৮টা ৪৫ মিনিটে গগনযান যাত্রা শুরু করবে বলে জানানো হয়। গগনযানের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হতে যখন মাত্র ৫ সেকেন্ড বাকি, সেই সময় হঠাৎই ইসরোর ‘কাউন্টডাউন ক্লক’-এ লাল কালিতে ভেসে ওঠে ‘হোল্ড’ অর্থাৎ ‘স্থগিত’ শব্দটি। পরে ইসরোর তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়, যাত্রা স্থগিতের কারণ চিহ্নিত করা গিয়েছে এবং তা সংশোধনও করা হয়েছে। উৎক্ষেপণের পরবর্তী সময় নির্ধারিত করা হয় সকাল ১০টায়। ঘড়ির কাঁটায় সকাল দশটা, তখনই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতের গগনযান।

আপৎকালীন পরিস্থিতিতে মহাকাশচারীরা প্যারাসুটের মাধ্যমে নেমে আসতে পারবেন কি না, তা খতিয়ে দেখার জন্য যে পরীক্ষা করেছিল ইসরো, তা-ও সফল হয়েছে। পরিকল্পনামাফিক গগনযান থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট। ইসরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ীই সব কিছু ঠিক হয়েছে। শনিবার ইসরোর তরফে প্রথমে জানানো হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় জ্বালানি থেকে শক্তি উৎপন্ন হয়নি। তাই মসৃণ ভাবে গগনযান উৎক্ষেপণের যে পরিকল্পনা ইসরো করেছিল, তা বাস্তবায়িত হয়নি। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই প্রসঙ্গে বলেন, “গগনযান নিরাপদে রয়েছে।” সফল উৎক্ষেপণের পর ইসরোর প্রধান এস সোমনাথ বলেছেন, “টিভি-ডি১ মিশনের সফলতা ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। এই মিশনের উদ্দেশ্য ছিল একটি পরীক্ষামূলক যান প্রদর্শনের মাধ্যমে গগনযান প্রোগ্রামের ক্রু এস্কেপ সিস্টেম প্রদর্শন করা যেখানে যানটি একটি মাক নম্বর পর্যন্ত গিয়েছিল, যা শব্দের গতির থেকে কিছুটা উপরে। সমুদ্রে টাচ-ডাউন সহ পরবর্তী অপারেশনগুলি খুব ভালভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের কাছে এই সবের জন্য ডেটার নিশ্চিতকরণ আছে।”
ইসরোর এই সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উৎক্ষেপণে ভারতের প্রথম মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রামকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

Releated Posts

সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি: পবন কল্যাণ

অমরাবতী, ৬ এপ্রিল(আইএএনএস): জাতীয়তাবাদ, সেবা এবং মানুষের প্রতি অটল প্রতিশ্রুতির মূল আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সুস্পষ্ট…

ByByNews Desk Apr 6, 2026

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top