আরাহ, ২০ অক্টোবর (হি.স.) : বিহারে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়।শুক্রবার ট্রেনের ধাক্কায় বিহারের আরা-সাসারাম রেল সেকশনের চরপোখারি থানা এলাকার দুলাউর টোলার কাছে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা ও তাঁর দুই শিশুও ছিল। মৃত মহিলার নাম গুড্ডি দেবী(২৮)।
অনুমান করা হচ্ছে, ওই মহিলাকে বহুদিন ধরেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করছিল। নির্যাতনের কারণেই মহিলা সন্তানদের নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
মৃতার বাবা জানিয়েছেন বৃহস্পতিবার তাঁর মেয়েকে অত্যাচার করা হয়েছিল। মেয়ের সঙ্গে দেখা করতে এসে মেয়ের ও তাঁর সন্তানদের মৃত্যুর কথা জানতে পারেন তিনি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

