News Flash

  • Home
  • দেশ
  • আদানির বিরুদ্ধে তীব্র আক্রমণ রাহুলের, কংগ্রেস নেতা এবার ‘চুরির’ অভিযোগও আনলেন
Image

আদানির বিরুদ্ধে তীব্র আক্রমণ রাহুলের, কংগ্রেস নেতা এবার ‘চুরির’ অভিযোগও আনলেন

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তিনি ‘চুরির’ অভিযোগও আনলেন। কেন্দ্রীয় সরকারের প্রতি রাহুল গান্ধী প্রশ্ন করেছেন, আদানি গ্রুপের বিরুদ্ধে সরকার কেন তদন্ত করছে না? বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করেছেন রাহুল গান্ধী। রাহুল এদিন একটি মিডিয়া রিপোর্ট তুলে ধরেন, কয়লা আমদানিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওভার-ইনভয়েসিং এবং জনগণের কাছ থেকে ১২ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন রাহুল।

তিনি বলেছেন, “আদানি কর্তৃক কয়লা আমদানির মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জন্য বিদ্যুতের দাম বাড়ছে।” রাহুল জোর দিয়ে বলেছেন, “আদানি ইন্দোনেশিয়া থেকে কয়লা কেনে এবং ভারতে কয়লা আসার সঙ্গে সঙ্গে এর দাম দ্বিগুণ হয়ে যায়, আমাদের বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, সে (আদানি) সবচেয়ে দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেয়, এই গল্প যে কোনও সরকারের পতন করে দেবে . এটা সরাসরি চুরি। তিনি (আদানি) ভারতের সবচেয়ে দরিদ্র মানুষের পকেট থেকেও প্রায় ১২ হাজার কোটি টাকা নিয়েছেন।” রাহুল গান্ধী আরও বলেছেন, “এবার চুরি হচ্ছে জনসাধারণের পকেট থেকে, সুইচের বোতাম টিপলে আদানি পকেটে টাকা পায়… বিভিন্ন দেশে তদন্ত হচ্ছে এবং মানুষ প্রশ্ন করছে কিন্তু ভারতে কিছুই হচ্ছে না।”

Releated Posts

পাকিস্তান-সংযুক্ত ‘গোল্ডেন ক্রিসেন্ট’ থেকে মাদক পাচার বৃদ্ধি, বহু সংস্থার যৌথ অভিযান জোরদার ভারতের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): পাকিস্তান-আফগানিস্তান অঞ্চলভিত্তিক ‘গোল্ডেন ক্রিসেন্ট’ থেকে ভারতে মাদক পাচারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে দেশের…

ByByNews Desk Apr 17, 2026

৩ দিনের মধ্যে আপ নেতার বাড়িতে দ্বিতীয় ইডি হানা, ‘কালো টাকা’ কত উদ্ধার? প্রশ্ন কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): মাত্র তিন দিনের ব্যবধানে আম আদমি পার্টি (আপ)-র এক নেতার বাড়িতে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Apr 17, 2026

গিরিডিহে টোল প্লাজার কাছে তিন ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ২

গিরিডিহ (ঝাড়খণ্ড), ১৬ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের। বৃহস্পতিবার সকালে…

ByByNews Desk Apr 16, 2026

ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে আবার আইইডি বিস্ফোরণ, ২৪ ঘণ্টায় দ্বিতীয় ঘটনা; আরও এক জওয়ান জখম

রাঁচি, ১৬ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা জঙ্গলে মাওবাদী-বিরোধী অভিযান জোরদার হওয়ার মাঝেই ফের আইইডি বিস্ফোরণে…

ByByNews Desk Apr 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top