News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মুতে সঙ্ঘের সমন্বয় বৈঠক, পরিবেশ সুরক্ষা সহ একাধিক বিষয়ে আলোচনা উপস্থিত ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত এবং ৩৮ টি সংস্থার প্রধান কর্মকর্তারা
Image

জম্মুতে সঙ্ঘের সমন্বয় বৈঠক, পরিবেশ সুরক্ষা সহ একাধিক বিষয়ে আলোচনা উপস্থিত ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত এবং ৩৮ টি সংস্থার প্রধান কর্মকর্তারা

জম্মু, ১৪ অক্টোবর(হি.স.): শনিবার অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগী সংগঠনগুলোর সমন্বয় বৈঠক । পরিবেশ রক্ষা, পারিবার প্রবোধন, সামাজিক সম্প্রীতিসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবতের উপস্থিতিতে সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ৩৮টি সংস্থার ১০৫ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংঘের প্রচার বিভাগের দেওয়া তথ্য অনুসারে, মোহন ভাগবত তাঁর ভাষণে পরিবেশ সুরক্ষা, সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারিবার প্রবোধন ইত্যাদি বিষয় তুলে ধরেন । এদিনের ভাষণে আগামী সময়ে সামাজিক জীবনে স্বদেশি জিনিস ব্যবহারের উপর জোর দেওয়া এবং নাগরিক শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে কাজ করার কথা বলেন তিনি । বিভিন্ন সামাজিক কাজে মাতৃশক্তির অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টিও উঠে আসে তাঁর ভাষণে ।

এর পরে, ভারতীয় যোগ ইনস্টিটিউটে সংঘের শাখাগুলির সাথে সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে শাখার কর্মীরা শাখা দ্বারা পরিচালিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সরসঙ্ঘচালককে অবহিত করেন। ডক্টর ভাগবত তাঁর ভাষণে বলেন যে, এই ছোট পরীক্ষাগুলি জাতির উন্নতির দিকে নিয়ে যাবে। সংঘের ধারণা আমাদের ব্যক্তিগত জীবনে এবং সমাজের অন্যান্য মানুষের কাছে পৌঁছাতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষেত্র সঙ্ঘচালক সীতারাম ব্যাস, প্রান্ত সঙ্ঘচালক ডাঃ গৌতম মেঙ্গি।

এদিনের সমাবেশের আগে, সেবা ভারতীর তত্ত্বাবধানে গ্রাম পাউনি চকে চলমান দিশা ছাত্রাবাসের ছাত্রীরা ডাঃ মোহন ভাগবতের সঙ্গে দেখা করে এবং তাঁকে দেশাত্মবোধক গান গেয়ে শোনায় । এর আগের সফরে ডাঃ ভাগবত ছাত্রাবাসে গিয়েছিলেন। হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top