News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে ২০০ মিটার গভীর খাদে গাড়ি পড়ে মৃত ৩, দেহ উদ্ধারে এসডিআরএফ
Image

উত্তরাখণ্ডে ২০০ মিটার গভীর খাদে গাড়ি পড়ে মৃত ৩, দেহ উদ্ধারে এসডিআরএফ

দেহরাদূন, ১৪ অক্টোবর (হি.স.): ২০০ মিটার গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে, উত্তরাখণ্ড রাজ্যের চক্রতা এলাকায়।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র দল শনিবার ওই ভাঙা দোমরানো মুচরোনো গাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। উত্তরাখণ্ড রাজ্যের চক্রতা এলাকা থেকে দেহগুলিকে উদ্ধার করেছে এসডিআরএফের দল। চক্রতার তহশিলদারের থেকে দেহরাদূনের মিনাসে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। এসডিআরএফের দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগায়। পুলিশ জানিয়েছে, তিনজনকে নিয়ে গাড়িটি হিমাচল প্রদেশের চৌপাল তহসিলের নাভাল টিকরি থেকে বিকাশ নগরের দিকে আসছিল। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। খাদে পড়ে যাওয়া গাড়িতে তিনজন আরোহী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তিনজনের মৃতদেহ গাড়ির ভিতরে আটকে ছিল। এসডিআরএফের কর্মীরা অনেক চেষ্টার ফলে দেহগুলি বের করে। মৃতদেহগুলি উদ্ধারের পর এসডিআরএফ তাদের জেলা পুলিশের হাতে তুলে দেয়।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top