News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্গাপুরে অবৈধভাবে আতসবাজি মজুত রাখার অভিযোগে ধৃত ১, বাজেয়াপ্ত প্রচুর নিষিদ্ধ আতসবাজি
Image

দুর্গাপুরে অবৈধভাবে আতসবাজি মজুত রাখার অভিযোগে ধৃত ১, বাজেয়াপ্ত প্রচুর নিষিদ্ধ আতসবাজি

দুর্গাপুর, ১৪ অক্টোবর (হি.স.) : দুর্গাপুজোর আগে অবৈধভাবে আতসবাজি মজুতের অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত্রে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নিউটাউনসিপ থানার বিওজিএল কারখানা সংলগ্ন বস্তি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিশ্বনাথ দেবনাথ। বিওজিএল কারখানা সংলগ্ন কলোনীর বাসিন্দা। জানা গেছে, ওই কলোনী বস্তি এলাকায় প্রায় শ”দুয়েক ঘরবাড়ি রয়েছে। ঘনজনবসতিপূর্ণ এলাকা। যেকোন ধরনের অগ্নিকান্ড ঘটলে মুহুর্তে ভস্মীভুত হয়ে যাবে গোটা বস্তি। অভিযোগ, কড়া নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বিশ্বনাথ দেবনাথ তার বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ আতশবাজি মজুত করেছিলেন। সেখান থেকে আতশবাজি বিক্রি করতেন বলে অভিযোগ।
প্রসঙ্গত, বায়ু দূষণের দরুন, সম্প্রতি আতসবাজি পোড়ানোর ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত্রে দুর্গাপুর নিউটাউনশিপ থানার পুলিশ অভিযান চালায়। সেখানে বিশ্বনাথবাবুর বাড়ি থেকে প্রচুর নিষিদ্ধ আতসবাজি বাজেয়াপ্ত করে। জানা গেছে ৩৫ রকমের নিষিদ্ধ রঙিন আতসবাজি ও শব্দবাজি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৪৯ পুলিশকর্মীকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গে ১৪৯ জন নিম্নস্তরের পুলিশ আধিকারিককে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গলে পিডিএস কেলেঙ্কারি: ১২টি স্থানে একযোগে ইডির তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল(আইএএনএস): রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে একযোগে ১২টি স্থানে তল্লাশি ও অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top