News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২২৫ মাসের বিজেপি শাসনে মধ্যপ্রদেশে ২৫০টিরও বেশি কেলেঙ্কারি হয়েছে : প্রিয়াঙ্কা গান্ধী
Image

২২৫ মাসের বিজেপি শাসনে মধ্যপ্রদেশে ২৫০টিরও বেশি কেলেঙ্কারি হয়েছে : প্রিয়াঙ্কা গান্ধী

মন্ডলা, ১২ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মন্ডলায় এক জনসভা থেকে প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন, ২২৫ মাসের বিজেপি শাসনে মধ্যপ্রদেশে ২৫০টিরও বেশি কেলেঙ্কারি হয়েছে। জন আক্রোশ জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছেন, “মানুষ কর্মসংস্থানের জন্য রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন এবং বিজেপি আপনাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে না। বিজেপি ১৮ বছর ধরে ক্ষমতায় রয়েছে, এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি, তারা কেবল লুটপাট নিয়ে ব্যস্ত এবং সর্বত্র কেলেঙ্কারি রয়েছে। তারা নির্বাচনের সময় অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আসে যা জনগণের জন্য আবেগপ্রবণ।”

প্রিয়াঙ্কা আরও বলেছেন, “কংগ্রেসের ঐতিহ্য দেখুন – বন অধিকার আইন আপনাদের জন্য আনা হয়েছিল, যাতে বনের উপর আপনাদের প্রথম অধিকার থাকে, কারণ এটি আপনাদের সংস্কৃতি। এটি সংরক্ষণ এবং শক্তিশালী করার জন্য, আপনাদের বন অধিকার আইন দেওয়া হয়েছিল। যে কোনও রাজনৈতিক নেতা এখানে আসেন তিনটি শব্দ ব্যবহার করেন- জল, জঙ্গল ও জমিন। কিন্তু অন্তর্নিহিত অর্থ বোঝা গুরুত্বপূর্ণ।” প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেছেন, “এটাই কংগ্রেসের ঐতিহ্য ও নীতি। আমরা চাই দেশের, রাজ্যের, আপনাদের জেলার সম্পত্তি আপনাদের হাতে থাকুক। আমরা চাই আপনারা শক্তিশালী হয়ে উঠুন। বিভিন্ন দলের নির্বাচনী বক্তৃতা শুনলে একটা কথা মনে হয়- তারা কি আপনাদের হাতে ক্ষমতা দেবে?”

Releated Posts

আশা ভোঁসলের শেষযাত্রা: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

মুম্বই, ১৩ এপ্রিল: ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটল কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে। সোমবার মুম্বইয়ের ঐতিহাসিক…

ByBySandeep Biswas Apr 13, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় ও গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধির ওপর জোর

ঢাকা, ১৩ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সোমবার বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ…

ByByReshmi Debnath Apr 13, 2026

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top