News Flash

  • Home
  • দিনের খবর
  • রানিগঞ্জের কয়লাখনিতে ধস, রাতভর সন্ধানের পর মৃত তিন শ্রমিকের দেহ উদ্ধার
Image

রানিগঞ্জের কয়লাখনিতে ধস, রাতভর সন্ধানের পর মৃত তিন শ্রমিকের দেহ উদ্ধার

রানিগঞ্জ, ১২ অক্টোবর (হি.স.): আসানসোলের রানিগঞ্জের নারায়ণকুড়ি কয়লাখনিতে ধসের ঘটনায় মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের দেহ। সারারাত তল্লাশি চালানোর পর ৩ শ্রমিকের দেহ উদ্ধার হয়। বুধবার বিকেলে ইসিএল কুনুস্তরিয়া এরিয়ার অন্তর্গত নারায়ণকুড়ি খনিতে ধস নামে। তাতে কয়েক জন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা দেখা গিয়েছিল। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৩ জন শ্রমিকের দেহ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) এসএস কুলদীপ বৃহস্পতিবার সকালে বলেন, ‘‘বৃহস্পতিবার ভোররাতে ৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই দেহগুলিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।’’ প্রসঙ্গত, ওই শ্রমিকেরা নারায়ণকুড়ি খনিতে অবৈধ ভাবে কয়লা সংগ্রহে নেমেছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুধবার সারা রাত ধরে দুর্ঘটনাগ্রস্ত খনিতে উপস্থিত ছিলেন। জানিয়েছিলেন, যত ক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ না শেষ হয়, তত ক্ষণ পর্যন্ত তিনি থাকবেন। ভোরবেলায় দেহ উদ্ধারের কাজ শেষ হওয়ার পরে অগ্নিমিত্রা খনি এলাকা থেকে ফিরে যান।

Releated Posts

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top