News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘বিতর্কিত’ রায় দেওয়া মণিপুরের বিচারপতি এবার কলকাতা হাই কোর্টে
Image

‘বিতর্কিত’ রায় দেওয়া মণিপুরের বিচারপতি এবার কলকাতা হাই কোর্টে

কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.) : মণিপুর হাই কোর্টের ‘বিতর্কিত’ বিচারপতি এম ভি মুরলীধরনকে বদলি করা হল কলকাতা হাই কোর্টে। বুধবার বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিচারপতি মুরলীধরনের রায় ঘিরেই উত্তর পূর্বের রাজ্যে অশান্তির আগুন ছড়িয়েছিল বলে অভিযোগ। পরবর্তী সময় তাঁর রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, এম ভি মুরলীধরন চেয়েছিলেন তাঁকে মাদ্রাজ হাই কোর্টে বদলি করা হোক। কিন্তু তাঁর আর্জি শুনল না কলেজিয়াম। বদলি করা হল কলকাতা হাই কোর্টে। অন্যদিকে দিল্লি হাই কোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে বদলি করা হয়েছে মণিপুর হাই কোর্টে।

অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। মণিপুরে আদিম জনগোষ্ঠীর মধ্যে লড়াই নতুন কিছু নয়। কয়েকশো বছর ধরে তা চলছে। তবে এবার তা ভিন্ন মাত্রা ধারণ করেছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন, মণিপুরে সংখ্যাগুরু মেতেইরা তফসিলি উপজাতির তকমা দাবি করে বারুদের স্তূপে আগুন দিয়েছে।

গত এপ্রিল মাসে রাজ্য সরকারকে মেতেইদের দাবি খতিয়ে দেখার নির্দেশ দেয় হাই কোর্টের বিচারপতি এম ভি মুরলীধরণ। এর ফলে, কুকি-ঝাোমি ও টাংখুল নাগাদের মতো রাজ্যের সংখ্যালঘু আদিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। এর পরই অশান্তির আগুন ছড়ায় উত্তর পূর্বের রাজ্যে।

পরে বিচারপতির রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্ট। বলা হয়, রায়ে তথ্যগত ভুল ছিল। এবার মণিপুর আদালতের সেই বিচারপতি বদলি হয়ে এলেন কলকাতা হাই কোর্টে।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় ও গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধির ওপর জোর

ঢাকা, ১৩ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সোমবার বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ…

ByByReshmi Debnath Apr 13, 2026

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

তৃণমূলের বিরুদ্ধে এমসিসি ভঙ্গের অভিযোগ বিজেপির; তদন্তে নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বালি কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান করে আদর্শ আচরণবিধি (এমসিসি)…

ByByNews Desk Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top