News Flash

Image

পার্থকে ফের জেরা করতে চেয়ে আদালতে সিবিআই

কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.) : নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। তদন্তকারীদের দাবি, কমিটি তৈরি করে নষ্ট করা হয়েছে আসল ওএমআর শিট।

এই সংক্রান্ত একাধিক তথ্যের জন্য আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে চায় বলে বুধবার আদালতে জানাল সিবিআই। তদন্তে দেরি নিয়ে প্রায় সব আদালতেই সমালোচনার মুখে পড়েছে সিবিআই। বুধবার তার জবাব দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আলিপুর আদালতে নিয়োগ মামলার শুনানি চলাকালীন সিবিআই বলল, ‘‘তদন্তে অগ্রগতি হচ্ছে। আমাদের অফিসারেরা ঘুমিয়ে নেই।’’

বুধবার আলিপুরের জাজেস কোর্টে শুনানি ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পার্থ চট্টোপাধ্যায়ের মামলার। আদালতে সশরীরে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুনানি চলাকালীন বিচারকের কাছে পার্থকে জেলে গিয়ে জেরা করার আবেদন জানায় সিবিআই। বিচারক তার কারণ জানতে চাইলে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আইনজীবী ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘প্রত্যেকদিন আমাদের তদন্তের অগ্রগতি হচ্ছে। তাতে নতুন তথ্যও উঠে এসেছে। সেই তথ্য যাচাই করতেই আমরা জেলে গিয়ে জেরা করতে চাইছি। হাইকোর্টকে রিপোর্টও দিচ্ছি। আমাদের তদন্তকারী অফিসারেরা ঘুমিয়ে নেই।’’

এর কিছু পরেই এজলাস থেকে বেরিয়ে আসেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকেরা তাঁর কাছেই সরাসরি বিষয়টি জানতে চান। প্রশ্ন করা হয়, সিবিআই আবার আপনাকে জেরা করতে চাইছে জেলে গিয়ে। আপনি কি সহযোগিতা করবেন? প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দেন পার্থ। বলেন, ‘‘আমি সব সময়েই সহযোগিতা করি।’’ তবে প্রশ্ন সেখানেই থামে না। পার্থের কাছে জানতে চাওয়া হয়, সিবিআই নাকি বলেছে ওরা আরও নতুন তথ্য পেয়েছে? আদৌ কি পেয়েছে? শুনে পার্থ সামান্য মাথা নেড়ে মুখ নামিয়ে বলেন, ‘‘আমি তো শুনিনি, কোনও তথ্য পেয়েছে বলে।’’

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় ও গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধির ওপর জোর

ঢাকা, ১৩ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সোমবার বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ…

ByByReshmi Debnath Apr 13, 2026

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

তৃণমূলের বিরুদ্ধে এমসিসি ভঙ্গের অভিযোগ বিজেপির; তদন্তে নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বালি কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান করে আদর্শ আচরণবিধি (এমসিসি)…

ByByNews Desk Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top