News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জুয়া বিরোধী অভিযানে নেমে আক্রমণের শিকার পুলিশ, আটক ৫ অভিযুক্ত
Image

জুয়া বিরোধী অভিযানে নেমে আক্রমণের শিকার পুলিশ, আটক ৫ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৯ অক্টোবর : জুয়া খেলার অভিযোগে ও পুলিশের উপর আক্রমনের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ।

জুয়া বিরোধী অভিযানে ও নেশাবিরোধী অভিযানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাইখোড়া থানার পুলিশ। রবিবার রাতে বাইখোড়া থানার নিকট খবর আসে বাইখোড়া থানার অধীনে পূর্ব পিলাক এলাকায় জুয়ার আসর নিয়ে বসেছে কিছু সংখ্যক লোকজনেরা।  এইখবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার এ এস আই চন্দ্রকেতু , এস আই শিবশঙ্কর সাহা ও ওসি বিষ্ণুচন্দ্র দাস। উনারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়া খেলার সামগ্রী উদ্ধার করলে এলাকার কিছু সংখ্যক লোকজন অতর্কিত পুলিশের উপর আক্রমন করে জুয়ার খেলার সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।  এই আক্রমনে এস এস আই চন্দ্রকেতু ও এস আই শিবশঙ্কর সাহা কিছুটা আহত হয়।  পরবর্তী সময় বিপুল পরিমানে টি এস আর ও পুলিশ কর্মীদের নিয়ে ওসির নেতৃত্বে আক্রমনকারীদের মধ্যে ৫ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।  বাকিদের চিহ্নিত করতে মাঠে নেমেছেন বাইখোড়া থানার পুলিশ।  অবশেষে অভিযুক্ত ৫ জনকে সোমবার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করলো বাইখোড়া থানার পুলিশ।  বাইখোড়া থানার এই অভিযানের কথা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন ওসি বিষ্ণু চন্দ্র দাস।  ওসি জানান উনাদের এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে।

Releated Posts

তিপ্রা মথা এডিসি তহবিল ব্যবহার করতে ব্যর্থ, বিজেপি ক্ষমতায় এলে তহবিলের যথাযথ ব্যবহার হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ এপ্রিল: গত পাঁচ বছর ধরে এডিসিতে  ক্ষমতায় থাকা তিপ্রা মথা পার্টি কেবল দাবি করেছে যে তারা…

ByByReshmi Debnath Apr 7, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে মান্দাইয়ে তিপরা মথায় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন শতাধিক ভোটার

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তারই মাঝে ১৬ মান্দাই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড়সড়…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল

বিশালগড়, ৭ এপ্রিল: বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের প্রায় এক হাজার মিটার জমি জবরদখল করে পাকাপোক্ত নির্মাণ করে ব্যবসা…

ByByReshmi Debnath Apr 7, 2026

১৭ এপ্রিলের পর এডিসিতে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: রুনিয়েল দেববর্মা

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের প্রচারে জোরদার গতি লক্ষ্য করা যাচ্ছে। ১২ এপ্রিলকে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top