News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরে মহিলা সহ ছয় মাদক কারবারি গ্রেফতার, বাজেয়াপ্ত ৮৭.৪ গ্রাম হেরোইন
Image

গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরে মহিলা সহ ছয় মাদক কারবারি গ্রেফতার, বাজেয়াপ্ত ৮৭.৪ গ্রাম হেরোইন

গুয়াহাটি, ৭ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরে মহিলা সহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৮৭.৪ গ্রাম হেরোইন। মাদক কারবারে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিনোদ মেধি, মার্শাল সুটিং, রাজ থাপা, বিকি লিংডো, জনবক এবং সাহারা বেগম বলে শনাক্ত করেছে পুলিশ। ধৃদের সোনাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, নির্ভরযোগ্য এক খবরের ভিত্তিতে আজ শনিবার সকালে গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরের আমতলাবস্তিতে মাদক-বিরোধী অভিযান চালিয়েছিল এসটিএফ-এর দল। এসটিএফ-এর অফিসার কপিল পাঠকের নেতৃত্বে আমতলাবস্তির একটি চা ও পানের দোকানে অভিযান চালিয়ে হেরোইন ভরতি ৩০টি এবং ৯-টি খালি কন্টেইনার বাজেয়াপ্ত করা হয়। ৩০টি কনটেইনার থেকে ৮৭.৪ গ্ৰাম হেরোইন সহ পাঁচটি মোবাইল ফোনের হ্যান্টসেট এবং নগদ ৪,৭০০ টাকা বাজেয়াপ্ত করেছেন এসটিএফ-এর অভিযানকারীরা।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top