News Flash

Image

করিমগঞ্জের রাতাবাড়িতে উদ্ধার ৫৬৮ গ্রাম হেরোইন, গ্রেফতার তিন

করিমগঞ্জ (অসম), ৭ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার রাতাবাড়ি পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৫৬৮ গ্রাম হেরোইন। মাদক হেরোইন পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে।

গোপন খবর ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে করিমগঞ্জ জেলা পুলিশের একটি দল অভিযান রাতাবাড়ি থানাধীন গন্ধরাজবাড়িতে একটি গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের নীচে এবং অন্য গোপন চেম্বার থেকে ৫২টি সাবানের কেস বের করে সেগুলি থেকে ৫৬৮ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেন পুলিশের অভিযানকারীরা।
গন্ধরাজবাড়িতে উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য এবং ধৃতদের নাম-ধাম ইত্যাদি সম্পর্কে এখনই বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর এক্স হ্যান্ডলে আসাম পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন।

Releated Posts

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক: দাবি অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Apr 7, 2026

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top