জয়সলমের, ৭ অক্টোবর (হি.স.) : রাজস্থানের জয়সলমেরে একটি ট্রেলার ও জিপের মধ্যে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।
শনিবার রাজস্থানের জয়সলমের জেলার ফলসুন্দ থানা এলাকার মাদুরসার গ্রামের কাছে ট্রেলার এবং জিপের মধ্যে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন। মৃতদের মধ্যে একজন মহিলাও ছিলেন। ঘটনার খবর পেয়ে ফুলসুন্দর থানার পুলিশ মৃতদের ও আহতদের উদ্ধার করে ফলসুন্দ সরকারি হাসপাতালে নিয়ে আসে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহগুলি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর যোধপুরে রেফার করা হয়েছে।

