কলকাতা, ২ অক্টোবর (হি স)। মহাত্মা গান্ধীকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার অমিত শাহ এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “স্বাধীনতার সময় মহাত্মা গান্ধী যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বদেশী, স্বরাজ, স্বনির্ভরতা এবং পরিচ্ছন্নতার দর্শন নিয়ে জনসচেতনতা তৈরি করেছিলেন, তা আজও আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।
আমি মহাত্মা গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই, যিনি সমগ্র বিশ্বকে সত্য ও অহিংসার পথে চলতে অনুপ্রাণিত করেছিলেন।”






