News Flash

  • Home
  • দেশ
  • অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের
Image

অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের

পালী, ১ অক্টোবর (হি. স.) : রাজস্থানের গুদা এন্ডলা থানা এলাকার তেওয়ালি গ্রামের কাছে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের সাথে সংর্ঘষ হয় একটি বাইকের। শনিবার রাতে এই দুর্ঘটনায় নিহত হয়েছে বাইক আরোহী দুইজন ।অন্যদিকে একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটিও উল্টে যায়। গর্ভবতী মহিলা ও তার পরিবারের সদস্যদের ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। মা চিৎকার করলে অন্য চালকরা ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান।

রবিবার গুদা এন্ডালা থানার উপ-পরিদর্শক প্রহ্লাদ সিং জানিয়েছেন, বাইক আরোহী কমলেশ (২৬) এবং রাকেশ (২৮) দুর্ঘটনায় মারা গেছেন। আহত হয়েছেন প্রবীণ (২৫)। অ্যাম্বুলেন্সে থাকা দৌলরাম (৬৯) দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। যাকে বাঙ্গার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের দেহ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত বৃদ্ধ দৌলরাম মেঘওয়াল জানান, তার ছেলে মোহনলালের স্ত্রী হেমাকে ডেলিভারির জন্য অ্যাম্বুলেন্সে করে পালিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী পেয়ারীদেবীও। এ সময় তেওয়ালির কাছে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। তার পুত্রবধূ গুরুতর আঘাত পাননি। মৃত কমলেশ সেরভি মুম্বইয়ের একটি মেডিকেলের দোকানে কাজ করতেন। রাকেশ সেরভি পুনেতে মিষ্টির দোকান চালাতেন। তারা কিছুদিন আগেই গ্রামে এসেছিল। পালিতে বন্ধুর কাছে বাইক ফেরত দেওয়ার পর তিনজনই গ্রামের দিকে ফিরছিলেন। এ সময় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়।

Releated Posts

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top