News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় ফের দেওয়াল ধসে বিপত্তি, ছাতনায় মৃত্যু হল ১ বৃদ্ধার
Image

বাঁকুড়ায় ফের দেওয়াল ধসে বিপত্তি, ছাতনায় মৃত্যু হল ১ বৃদ্ধার

বাঁকুড়া, ১ অক্টোবর (হি.স.) : একদিন আগে বাঁকুড়ার বাঁকাদহ এলাকায় দেওয়াল ধসে তিন শিশুর মৃত্যুর পর ফের শনিবাররাতে ছাতনায় দেওয়াল ধসে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃত বৃদ্ধার নাম পুরবী হাঁসদা। তাঁর বাড়ি ছাতনা ব্লকের দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। শুরু হয়েছে চাপানউতর।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে নিজের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন পুরবী দেবী। আচমকাই মাটির কাঁচা বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। মাটির চাঙড় পড়ে তাঁর গায়ে। তাঁর চিৎকারে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। কিন্তু ততক্ষণে সব শেষ।

প্রসঙ্গত, নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের সব প্রান্তেই চলছে তুমুল বৃষ্টি। তাতেই বেহাল দশা মাটির বাড়িগুলির। হাঁসাপাহাড়ি গ্রামের লোকজন বলছেন, বৃষ্টির জেরে মাটির দেওয়ালে জল ঢুকে গিয়ে মাটি নরম হয়ে গিয়েছে। তারফলে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি।

প্রসঙ্গত, বাঁকাদহের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল। মৃত তিন শিশুর পরিবারের সদস্যদের দাবি, আবাস যোজনার ঘর নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি। তালিকায় নাম থাকলেও ঘরের টাকা পাননি তাঁরা। এরইমধ্যে এবার নতুন করে এক মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে নতুন আলোড়ন।

সূত্রের খবর, স্থানীয় ঘোষেরগ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার তালিকায় নাম ছিল এই বৃদ্ধারও। কিন্তু ঘর পাননি তিনি। এলাকার বাসিন্দারা বলছেন, পাকা বাড়ি থাকলে আজ এই দিন দেখতে হত না।

Releated Posts

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top