News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই বাস, জখম ২৫, আশঙ্কাজনক ১১ জন
Image

পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই বাস, জখম ২৫, আশঙ্কাজনক ১১ জন

মেদিনীপুর, ১ অক্টোবর (হি.স.) : পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গের পর্যটকদের বাস । রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পর্যটক বোঝাই বাস। জখম কমপক্ষে ২৫ জন যাত্রী। আশঙ্কাজনক ১১। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুর্শিদাবাদের বেশ কয়েকজন বাসে চড়ে পুরী গিয়েছিলেন। শনিবার পুরী থেকে বাংলার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমারিতে ঘটে বিপত্তি। রাস্তার পাশের নয়ানজুলিতে উলটে যায় বাসটি। ২৫ জন কমবেশি জখম হন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১১ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

কীভাবে বাসটি নয়ানজুলিতে উলটে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। চালক কি অতিরিক্ত বেশি গতিতে বাস চালাচ্ছিলেন ? তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েন। তাই ঘুমঘোরেই বাসটি দুর্ঘটনার মুখে পড়ে।

Releated Posts

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top